ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছি: মুমিনুল

    অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছি: মুমিনুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দলের টেস্ট অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মুমিনুল হক। বাংলাদেশের ক্রিকেটে কয়েকদিন ধরেই অন্যতম আলোচিত ইস্যু টেস্ট অধিনায়কত্ব।

    মুমিনুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন অনেকদিন ধরেই। শ্রীলঙ্কা সিরিজের পর সেটা আরও জোরালো হয়েছে। ব্যাটে হাতে টানা ব্যর্থ হচ্ছেন মুমিনুল, বলা হচ্ছিল অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না তিনি। অবশেষে তিনি নিজেই সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করলেন।
    টেস্ট অধিনায়কত্ব ইস্যুতে কথা বলতেই আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় যান মুমিনুল। সেখানেই বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান এই বাঁহাতি ব্যাটার।  

    মুমিনুল বলেন, 'ওরকম কিছু না, আমি বলেছি শুধু যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহুর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিৎ। আমিতো বলে আসছি এখন উনারা কি সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার। আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনোযোগ দিতে, আমার জন্য ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে উনারা সিদ্ধান্ত নিবে। যখন আপনি ভালো খেলবেন দল খারাপ করলেও মোটিভেট করতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না, দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন। '

    শোনা যাচ্ছে, টেস্ট দলের নেতৃত্বে আসতে পারেন সাকিব আল হাসান। সাকিব অধিনায়ক হলে নেতৃত্বে আসতে পারেন ফর্মে থাকা লিটন দাসও। অনেক দিন ধরেই বাংলাদেশের কোনো ফরম্যাটেই সহ-অধিনায়ক নেই। তবে এবার লিটন পেতে পারেন আনুষ্ঠানিক দায়িত্ব। এসব ব্যাপারেই সিদ্ধান্ত হবে আগামী ২ জুনের বোর্ড সভায়।

    অধিনায়ক হিসেবে ১৭টি ম্যাচে মাঠে নেমেছেন মুমিনুল। এই ম্যাচগুলোতে করেছেন ৯১২ রান। তার ৫০ ছোঁয়া ব্যাটিং গড় নেমে এসেছে ৩১.৪৪ এ। মুমিনুলের নেতৃত্বে তিন ম্যাচে জিতেছে বাংলাদেশ, দুই ম্যাচ ড্র আর বাকি ১২ ম্যাচেই হেরেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ