ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বোরহানউদ্দিনে হালিম ডাকাত গ্রেফতার  

    বোরহানউদ্দিনে হালিম ডাকাত গ্রেফতার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে ‍ এক ডাকাতকে আটক করা হয়েছে। সোমবার রাতে হাসাননগর ইউনিয়নের স্লুুইস মাছ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত হালিম ওরফে ডাকাত হালিমের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ‍ ডাকাত হালিম বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মৃত ছিডু মিয়ার  ছেলে। 


    থানা সূত্রে  জানা যায়, জেলার হাসাননগর ইউনিয়নের হালিম ডাকাতকে আটক করেছে সোমবার রাতে হাসাননগর ইউনিয়নের স্লুুইস  মাছ ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে  বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. গোলাম কুদ্দুসসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে  একাধিক ডাকাতি মামলার আসামি হালিম ডাকাতকে আটক করেন। ‍এদিকে হালিম ডাকাত আটক করায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির এর পক্ষ থেকে অভিযান পরিচালনাকারি  এসআই মো. গোলাম কুদ্দুস সহ তার সঙ্গীয় সকল ফোর্সদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।  

    বোরহানউদ্দিনে থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির জানান, হালিম ডাকাতের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দুর্ধর্ষ ডাকাতদের মধ্যে হালিম ডাকাত তাদের মধ্যে একজন। গোপন সংবাদের ভিত্তিতে হালিম ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ