ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে ছেলের 'আত্মহত্যা'

    পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল দিয়ে ছেলের 'আত্মহত্যা'
    পুলিশ কর্মকর্তার ছেলে নিহত মাহিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতবাদ ডেস্ক :: চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তলের গুলিতে ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে নগরের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

    নিহত মুশফিকুল হক মাহিন (১৮) নগরের খুলশী থানায় কর্মরত এসআই মহিম উদ্দিনের ছেলে।

    আকবরশাহ থানার ওসি জহির হোসেন জানান, দুপুরে মাহিনকে তার বাবা মহিম উদ্দিন বিভিন্ন বিষয়ে বকাঝকা করেন। এরপর মহিম উদ্দিন জুমার নামাজ পড়তে মসজিদে চলে যান। ছেলে তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা দরজা খোলার চেষ্টা করেন। দরজা ভেতর থেকে বন্ধ হওয়ায় তা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় বিছানায় লুটিয়ে আছেন মাহিন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


    ওসি জানান, পরে পিস্তলটি জব্দ করে আকবরশাহ থানা পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম  বলেন, ‘ডান বুকে গুলিবিদ্ধ অবস্থায় মাহিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ