ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

    ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে একযোগে ৩০মিনিট ধ্যানে মগ্ন ছিলেন শতাধিক ব্যক্তি। শহরের কামারপট্টি সড়কের কোয়ন্টাম ফাউন্ডেশন কার্যালয়ে দিবসটি উপলক্ষে মেডিটেশন সম্পর্কে আলোচনার আয়োজন করা হয়। এছাড়াও চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঝালকাঠির বিভিন্ন শ্রেণির মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।  

    কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩০ বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশ মেডিটেশনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত মেডিটেশন বা ধ্যান করলে আত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার পাশাপাশি বৈষয়িক উন্নতি ঘটে।

    ঝালকাঠি কোয়ান্টাম ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম ও কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ খান। অনুষ্ঠানে শতাধিক শিশু, যুবক, তরুণ-তরুণী, নারী ও পুরুষ অংশ নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ