ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ইন্দোনেশিয়ায় অনুশীলনে বাংলাদেশ

    ইন্দোনেশিয়ায় অনুশীলনে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ০১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি আর্ন্তজাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এরপর ৮ জুন থেকে মালেয়শিয়ায় এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলবে বাংলাদেশ।

    শনিবার (২৮ মে) ইনোনেশিয়ার বান্দুংয়ের স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ।

    শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টায় ইন্দোনেশিয়ায় পৌছায় বাংলাদেশ। এরপর বিশ্রামে ছিলেন ফুটবলাররা। ইন্দোনেশিয়ায় আজ প্রথম অনুশীলন করেছেন বাংলাদেশের ফুটবলাররা।

    বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে এক ঘণ্টা টিম হোটেলে জিম এবং সুইমিং করেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা। এরপর সাড়ে ছয়টা থেকে এক ঘণ্টা হালকা অনুশীলন করেণ তারা।

    বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, গতকালই আমরা ইন্দোনেশিয়ায় পৌছেছি। লম্বা সফর করে এসেছি। সামনে আমাদের আনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। আজ আমরা হালকা অনুশীলন করেছি। ’ তিনি আরও বলেন, সামনে আমাদের বেশ কিছু ম্যাচ রয়েছে। খেলোয়ড়দের নির্ভার রাখতে চাই আমি। শারিরিক এবং মানসিক ভাবে ফিট থেকে আমরা মাঠে নামতে চাই। ’

    আগামী ১জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ