ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন

    বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকার জন্য স্বাধীনতা আসেনি

    বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকার জন্য স্বাধীনতা আসেনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘মাটি ও মানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগকে জন্মের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। ভাষার অধিকার, স্বাধীনতাসহ দেশের যা কিছু অর্জন-সবই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ সুখে থাকে। দেশের কল্যাণ হয়, উন্নতি হয়। আওয়ামী লীগ না থাকলে দেশের মানুষ শোষিত-বঞ্চিত হয়।’

    শনিবার (২৮ মে) দুপুর ২টায় চরফ্যাসন উপজেলা পরিষদ ও পৌরসভার আয়োজনে ব্রজগোপাল টাউনহলে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ভোলা-৪ জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

    সুধী সমাবেশের পূর্বে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রধান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ