ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

    বাউফলে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কাগুজিরপুল এলাকায় শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি দোকান থেকে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে এবং চার ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

    ওই চার ব্যবসায়ী হলেন আবদুল মোতালেব, কমল সাহা, মো. জুলফু ও মিন্টু সাহা।

    আবদুল মোতালেব বলেন,তাঁরা বগার চাল ব্যবসায়ী আবদুল আজিজ ও কালাইয়া বন্দরের চাল ব্যবসায়ী আবদুর রশিদের কাছ থেকে ওই চাল ক্রয় করেছেন।

    আজ বিকেল সোয়া পাঁচটার দিকে কাগুজিরপুল এলাকার গাঙ্গুলী বিপণিবিতানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।

    সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান বলেন,‘চালের বস্তায় সরকারি সিল রয়েছে এবং চালগুলো সরকারি। জব্দ করা প্রত্যেক বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। চালগুলো সরকারি গোডাউনে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ