ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • লালমোহনে অটোরিকশাযাত্রী নিহত

    লালমোহনে অটোরিকশাযাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে মাহেন্দ্রের ধাক্কায় অটোরিকশ থেকে ছিটকে পড়ে আনিসুল হক করাতি (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন-মঙ্গল সিকদার সড়কের সাজি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, নিহত আনিসুল হক উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা।


    নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনিসুল হক সন্ধ্যার দিকে অটোরিকশাযোগে লালমোহন থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী মাহেন্দ্র পেছন থেকে অটোরিকাশাকে ধাক্কা দিলে রিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

    স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ