ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • দিনের শুরুতেই মুশফিকের বিদায়

    দিনের শুরুতেই মুশফিকের বিদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা মুশফিকুর রহিম এবং লিটন দাসের দিকেই শেষ দিনে তাকিয়ে ছিল গোটা দেশ।

    তবে প্রথম ইনিংসের বীরত্ব দ্বিতীয় ইনিংসে দেখাতে পারলেন না মুশফিক। দিনের শুরুতেই লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। দ্বিতীয় টেস্টের শেষ দিন ১৪ রান নিয়ে শুরু করা মুশফিক সকালে ব্যক্তিগত সংগ্রহে আর মাত্র ৯ রান যোগ করে ২৩ রানে ফিরেছেন।

    দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে ফিরেছেন মুশফিক। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৬২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

    এর আগে ঢাকা টেস্টে চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিলো স্বাগতিকরা। শেষ বেলায় প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম (১৪*) ও লিটন দাসের (১*) ১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছিলো তারা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন পঞ্চম দিন শুরু করেছিলেন মুশফিক-লিটন।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৭৯ রান তুলেছে। ক্রিজে রয়েছেন লিটন (১৭*) ও সাকিব আল হাসান (১২*)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ