ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • মুমিনুলের বিকল্প নেই, বললেন সাকিব

    মুমিনুলের বিকল্প নেই, বললেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুমিনুল হকের সমালোচনা যেন কমছেই না। নেতৃত্ব নিয়ে প্রশ্ন শুরু থেকেই ছিল, এখন আবার তিনি আছেন অফ ফর্মে।


    শেষ সাত ইনিংসে দুই অঙ্কের ঘরে নিতে পারেননি ব্যক্তিগত সংগ্রহ। চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য রানে।

    এমন ফর্মের একজন ব্যাটার কীভাবে দলের অধিনায়ক, এমন প্রশ্ন চারপাশে। তবে অধিনায়কের পাশেই দাঁড়াচ্ছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের কাছে মুমিনুলের চেয়ে ভালো কোনো বিকল্প হাতে নেই।

    ম্যাচের চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘একজন অধিনায়কের জন্য এই সময় সবচেয়ে কঠিন। তবে আমরা তাকে কীভাবে সমর্থন দিচ্ছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের টেস্ট ক্রিকেটে যে পরিস্থিতি, মুমিনুলের চেয়ে ভালো বিকল্প হাতে নেই। আমরা তাকে সমর্থন করি, একটা ইনিংস আবার সব কিছু বদলে দিতে পারে। ’

    চতুর্থ দিনের শেষ বিকেলে খেলতে নেমে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এখনও লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ১০৭ রানে। এখনও কি বাংলাদেশের কোনো সম্ভাবনা আছে? সাকিব উড়িয়ে দিচ্ছেন না। যদিও তিনি বলছেন, ব্যাটারদের জন্য পরিস্থিতিটা বেশ কঠিন।

    সাকিব বলেছেন, ‘মুশফিক ভাই ও লিটনের মতো দ্বিতীয় ইনিংসে যদি কেউ ব্যাট করতে পারে তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব। আসলে আমাদের জন্য পরিস্থিতিটা খুব কঠিন হয়ে গেছে। উইকেট খুব কঠিন না, কিন্তু এতক্ষণ খেলার পর ক্রিকেটাররা একটু ক্লান্ত ঠিক এই সময়ে ব্যাটে নেমে টিকে থাকাটা কঠিন টপঅর্ডারদের জন্য। ’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ