ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • দুই ফর্মেই চ্যাম্পিয়ন বরিশাল সিটি করপোরেশন

    দুই ফর্মেই চ্যাম্পিয়ন বরিশাল সিটি করপোরেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টে মেহেন্দীগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ। 

    বৃহস্পতিবার (২৬ মে) পৃথক দুটি টুর্নামেন্টে এই খেলা অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের আঞ্চলিক উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। 

    বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালিকার (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বরিশাল সিটি কর্পোরেশন ৫-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় দুপুর ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালিকার (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বরিশাল সিটি কর্পোরেশন ৩-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলাকে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ