ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই যুবক আটক 

    বোরহানউদ্দিনে গাঁজাসহ দুই যুবক আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে  দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫১০ গ্রাম উদ্ধার করা হয়। বুধবার বিকেলে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮নং ওয়ার্ড বনের বাড়ী হুমায়ুনের বাড়ীর সুপারী বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    আটককৃতরা হলো ভোলার দক্ষিন হাজারীগঞ্জ (চেয়ারম্যানহাট দোয়াদার বাড়ী) এলাকার  মো. মোতাহারের ছেলে  মো. মিজান (২৮) ও বোরহানউদ্দিন থানাধীন উপজেলার টবগী ৮নং ওয়ার্ডের মো. মনিরের ছেলে  মো. শাকিল (২২) । 

    বুধবার রাতে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির (বিপিএম)।

    পুলিশ জানায়,  বুধবার (২৫ মে) বিকেলে  এসআই (নিঃ)  মো. মহিউদ্দিন জুয়েল, এসআই (নিঃ) মো. মাহাতাব হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮নং ওয়ার্ড বনের বাড়ী হুমায়ুনের বাড়ীর সুপারী বাগানে অিভযান চালান। এসময় মাদক কারবারি মিজান ও শাকিলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির জানান, আটককৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ