ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২০

    পটুয়াখালীতে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কলেজ রোডস্থ বনানী এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির দাবি তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মো. মজিবুর রহমান সরোয়ার হামলার পর সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে।   

    অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আমাদের দলের কোনো নেতাকর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই।  

    সদর থানার ওসি মো. মনিরুজ্জামানজানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির পক্ষ থেকে সভা করার কোনো অনুমতি নেয়নি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ