ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ৩০০ পেরিয়েছে শ্রীলঙ্কা

    ৩০০ পেরিয়েছে শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে আধা ঘণ্টা আগে। গত তিন দিন সকাল ১০টা থেকে শুরু হলেও আজ আগে শুরু হওয়ার কারণ গত দিনের বৃষ্টি।

    তৃতীয় দিনে প্রায় দেড় সেশন বল মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। খেলা হয়েছিল মাত্র ৫১ ওভার। সেই ক্ষতি পুষিয়ে নিতেই আজ নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে খেলা।

    এদিকে, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান তিনশ পেরিয়েছে। বাংলাদেশের করা ৩৬৫ রানের দারুণ জবাব দিচ্ছে অতিথিরা। ম্যাথুজ ও চান্দিমাল সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে নিচ্ছেন দলের রান।

    এর আগে, ঢাকা টেস্টে গতকাল খেলা হয়েছে মাত্র ৫১ ওভার। বাংলাদেশের বোলাররা মাত্র তিন উইকেট নিতে পেরেছেন। তার মধ্যে দুটিই নিয়েছেন সাকিব আল হাসান। আগের দিনও একটি উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকালও তিনি দারুণ বোলিং করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ