ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • রিয়ালকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা

    রিয়ালকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের দাগটা এখনও দগদগে বার্সেলোনার নারী দলের। সেই আঘাত সামলে নিতে না নিতেই মাত্র ৫ দিনের মাথায় কোপা দে লা রেইনার সেমিফাইনাল খেলতে। প্রতিপক্ষ আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে এবার নিজেদেরকে আর কোনো আঘাত পেতে দেয়নি বার্সার প্রমীলারা। চিরশত্রু রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েই উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

    ম্যাচের শুরু থেকেই খেলার ওপর নিয়ন্ত্রণ ছিলো বার্সেলোনার। খেলার শুরুর দিকেই বার্সার দুটি শট আঘাত করে পোলপোস্টে। ম্যাচের ১৯ মিনিটে এসে প্রথম গোল পায় বার্সেলোনা। অ্যালেক্সিয়া পুতেয়াসের ক্রস থেকে বল পেয়ে লিয়েকে মার্টেন্স বল জড়ান মাদ্রিদের জালে।

    প্রথমার্ধ্বে আরও বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি বার্সা। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই অবশ্য লিড দ্বিগুন করে বার্সেলোনা। আসিস্তাত অশোয়ালার দারুণ একটা প্রচেষ্টা আটকে দেন রিয়াল গোলরক্ষক মিসা, তবে আইতানা বোনমাতির ফিরতি শট আর আটকাতে পারেননি তিনি। ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের চার মিনিট পরেই আরও একবার গোলের উল্লাসে মাতে দলটি। মার্টেন্সের ক্রসে মাথা ছুঁইয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে নেনে মারিওনা কালদেনতে।

    ম্যাচের ৭৫ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে বার্সেলোনা। অশোয়ালার দুর্দান্ত এক গোলে ৪-০ গোলের জয় নিয়েই টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় পুতেয়াসরা।

    আগামী রোববার (২৯ মে) ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ স্পোর্তিং হুয়েলভা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ