ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিক-লিটনের উন্নতি

    টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিক-লিটনের উন্নতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। চার ধাপ এগিয়েছেন মুশফিক, তিন ধাপ এগিয়েছেন লিটন আর ছয় ধাপ উপরে উঠেছেন তামিম ইকবাল। 

    প্রথম টেস্টে এক ইনিংস ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। সেবার ১২ রানের জন্য সেঞ্চুরি পাননি লিটন। ওই ইনিংসের জোরেই আইসিসি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন লিটন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই।

    চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলা মুশফিক চার ধাপ এগিয়ে উঠেছেন ২৫ নম্বরে। ২৭ নম্বরে উঠে আসা তামিমের উন্নতি হয়েছে ছয় ধাপ। প্রথম টেস্টে ১৩৩ রান করেছিলেন তামিম। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ