ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ৯ ঘণ্টা সমুদ্রে ভেসে বাড়ি ফিরলেন ১৫ মাঝি-মাল্লা

    ৯ ঘণ্টা সমুদ্রে ভেসে বাড়ি ফিরলেন ১৫ মাঝি-মাল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে শনিবার দিবাগত রাতে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের 'এফবি রিফাত' নামের একটি ট্রলার। ওই ট্রলারে ১৫ জন মাঝি-মাল্লা ছিলেন। টানা ৯ ঘণ্টা পানিতে ভেসে ছিলেন তারা। পরে রবিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারের একটি ট্রলার তাদের উদ্ধার করে।

    সোমবার চরফ্যাশনের সামরাজ ঘাটে পৌঁছান ওই ১৫ মাঝি-মাল্লা।

    জেলেরা চরফ্যাশনে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ট্রলার মালিক চান শরিফ। তিনিও ওই ট্রলারে ছিলেন। এদিকে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

    চান শরিফ মাঝি জানান, বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যান তিনি। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় তারা ট্রলারে থাকা কাঠ-বাঁশ ধরে সমুদ্রে ভেসে ছিলেন। পরদিন বেলা ১১টার দিকে একটি ট্রলারের জেলেরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করেন। গতকাল সোমবার দুপুরে তারা বাড়িতে পৌঁছেছেন।

    চান শরিফ বলেন, 'প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ট্রলারটি তৈরি করেছিলাম। এটাই প্রথম যাত্রা ছিল। এখন আমি সর্বস্বান্ত হয়ে গেছি। ৩৫ লাখের মধ্যে ২২ লাখ টাকা ঋণ করা ছিল। এখন সরকার থেকে সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব না। '

    চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, 'সাগরে ট্রলারডুবির ঘটনা আমাদের কেউ অবহিত করেনি। সম্ভবত সবাই জীবিত উদ্ধার হওয়ায় তারা আমাদের জানায়নি। তার পরও ক্ষতিগ্রস্ত জেলেরা আমাদের কাছে আবেদন করলে আমরা তাদের উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ