ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • লঙ্কানদের স্বস্তিতে দিন শেষ করতে দিলেন না সাকিব

    লঙ্কানদের স্বস্তিতে দিন শেষ করতে দিলেন না সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু, ভালোই জবাব দিচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে দুজনে স্কোরবোর্ডে জমা করেন ৮৪ রান। আর দিন শেষ করার আগে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান।

    শেষ সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লঙ্কানদের টপ-অর্ডারের দুই উইকেট তুলে নেয় স্বাগতিকেরা। চা বিরতি থেকে ফেরার পর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পাওয়া ওশাদাকে (৫৭) ফেরান পেসার এবাদত হোসেন। লঙ্কান ওপেনারের দুর্বল শট তালুবন্দী করেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ওশাদা-করুনারত্নের ৯৫ রানের জুটি।

    এরপর কুশল মেন্ডিসকে নিয়ে এগোতে থাকেন করুনারত্নে। দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দেওয়ার পথে ২৯তম ফিফটি উদযাপন করেন লঙ্কান অধিনায়ক। ৭০ রানে অপরাজিত আছেন তিনি। এই রান করার পথে বেশ কয়েকবার ভাগ্যের সহায়তা পান করুনাত্নে। দু’বার স্পিনার তাইজুল ইসলামের বলে ফেরার সম্ভাবনা ছিল তার।

    তবে দিন শেষ করার আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব আল হাসান। কুশল মেন্ডিসকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে করুনারত্নের সঙ্গে তার ৪৪ রানের জুটি ভাঙেন দেশসেরা অলরাউন্ডার।

    এরপর ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে কাসুন রাজিথাকে (০) পাঠায় সফরকারীরা। এর ১৭ বল পর শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ২২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে শ্রীলঙ্কা।

    এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে। ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। লিটন দাস করেন ১৪১ রান।

    লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন পেসার কাসুন রাজিথা। আরেক পেসার আশিথা ফার্নান্দো নেন ৪ উইকেট। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টাইগাররা। মুশফিক ১১৫ এবং লিটন ১৩৫ রানে ব্যাটিংয়ে নামেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ