ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • মুশফিকের দেড়শ, বড় রানের দিকে বাংলাদেশ

    মুশফিকের দেড়শ, বড় রানের দিকে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুর টেস্টের প্রথম দিন সকালে ২৪ আনেই যখন ৫ উইকেট হারিয়ে ফেলে তখন কে ভেবেছিলো বাংলাদেশের ইনিংস এতোদূর আসবে। সেই ধ্বংসস্তূপ থেকেই টাইগার ব্যাটিংয়ের হাল ধরেন মুশফিকুর রহিম আর লিটন দাস। সেঞ্চুরি ম্রেছেন দুজনই। অবশেষে দ্বিতীয় দিন সকালে ২৭২ রানের ইতিহাসগড়া জুটি ভেঙে কাসুন রাজিথার বলে লিটন আউট হলেও আরেক প্রান্তে অবিচল থেকে গেছেন মুশফিক। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেড়শ রান তুলে নিয়েছেন মি. ডিপেন্ডেবল।

    দ্বিতীয়দিন সকালে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন মুশফিক। সকালে শুরুটা ভালো ইঙ্গিত দিলেও মাত্র আট ওভার পরেই রাজিথার এক ওভারে জোড়া আঘাতে দ্রুতই ফিরে গেছেন ২৪৬ বলে ১৪১ রান করা লিটন আর প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন খালি হাতেই।

    আবারও যখন বাংলাদেশের ইনিংসে প্রথম দিন সকালের প্রতিচ্ছবি দেখা দেয়ার আভাস সেখা থেকেই একপ্রান্ত আগলে টাইগারদের এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিক। ২৯৬ রানে ৭ উইকেটের পতন হলে সেখান থেকে তাইজুল ইসলামকে সাথে নিয়ে আবার প্রতিরোধ শুরু করেন মুশফিক। অক্লান্ত ধৈর্য্যের পরিচয় দিয়ে ২৯১ বল মোকাবেলা করে বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

    রমেশ মেন্ডিসের লেগ স্টাম্পের বলকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে টেস্টে নিজেওর পঞ্চম দেড়শ রানের ইনিংস খেলার পর ব্যাট তুলে অভিবাদন জানান মুশফিক। আগের দিন লিটনকে সঙ্গে নিয়ে ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ইনিংসের হাল ধরেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ