ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • দেড়শ পেরোলেন মুশফিক

    দেড়শ পেরোলেন মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রুত দুই সঙ্গীর বিদায়ের পরও নির্ভার মুশফিক। উল্টো রান তোলার গতি বাড়িয়ে দিয়েছেন তিনি। ২৯১ বলে ১৯ চারে দেড়শতে পৌঁছেছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের এটি পঞ্চম দেড়শ ছাড়ানো ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন দ্বিতীয়বার। দেড়শ ছাড়ানো আগের চার ইনিংসের তিনটিতেই দুইশ ছুঁয়েছিলেন মুশফিক। এবারো কি আরেকটি ডাবলের দেখা পাবেন তিনি?

    লিটন ফিরে গেলেও মুশফিক দলকে টানছেন এখনও, খেলছেন ১৫৯ রানে। তার সঙ্গী তাইজুল ইসলামের রান ১৪। বাংলাদেশের সংগ্রহ ৩৪৩ রান।

    প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া ছিল, আজ প্রথম ঘন্টার চ্যালেঞ্জ কাটিয়ে দিক মুশফিক-লিটন। কিন্তু সকালের অনেকখানি পথ সাবধানে খেললেও খেই হারিয়েছেন লিটন। রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে পরে লিটন কুমার দাস। ২৪৬ বল খেলে ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১৪১ রান করেন তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে এলেন আর গেলেন মোসাদ্দেক হোসেন। রাজিথার বলেই ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

    এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ