ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • ১৪১ রানে থামলেন লিটন, মোসাদ্দেক শূন্য

    ১৪১ রানে থামলেন লিটন, মোসাদ্দেক শূন্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে আগের দিন ধংসস্তুপ থেকে বাংলাদেশকে টেনে তোলা অপরাজিত দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস নতুন দিন শুরুটা উজ্জ্বল করতে পারেননি। দিনের অষ্টম ওভারে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৬ রান যোগ করে ১৪১ রানে ফিরেছেন লিটন। আর প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক ৩ বল খেলেই শূন্য রানে ধরেছেন সাজঘরের পথ।

    পেসার রাজিথার অফস্টাম্পের বাইরের বলে ব্যাট সরাতে পারেননি লিটন। দ্বিতীয় স্লিপে কুশল মেন্ডিস দারুণ ক্যাচ নেন। দীর্ঘ অপেক্ষার পর অতিথিরা পেল উইকেটের স্বাদ। ১৪১ রানে থামলেন লিটন। ভাঙল তার ও মুশফিকের ম্যারাথন ২৭২ রানের মহাকাব্যিক জুটি। ২৪৬ বলে ১৬ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান লিটন।

    দুই বল পর শ্রীলঙ্কার আরেকটি সাফল্য। আড়াই বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত প্রায় একই রকম ডেলিভারীতে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফেরার ম্যাচে রানের খাতা খুলতে পারেননি মোসাদ্দেক। 
    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৪ ওভারে ৭ উইকেটে ২৯৮। ১২৬ রানে অপরাজিত মুশফিকের সঙ্গে এখন ক্রিজে রয়েছেন তাইজুল ইসলাম (২*)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ