ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • প্রথম কোয়ালিফায়ারে গুজরাট-রাজস্থান

    প্রথম কোয়ালিফায়ারে গুজরাট-রাজস্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের জমজমাট লড়াই। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

    এই ম্যাচের বিজয়ী দল সরাসরি চলে যাবে এবারের আসরের ফাইনালে। অন্যদিকে এই ম্যাচে হেরে যাওয়া দলের সামনেও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। এলিমিনেটরে বিজয়ী দলের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা।

    এবার নিজেদের প্রথম আসরেই বাজিমাত করেছে আইপিএলের নবাগত দুই দল গুজরাট টাইটান্স ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস। প্লে-অফ বাধা টপকাতে পারলে প্রথম আসরেই শিরোপা জয়ের সম্ভাবনা নবাগত দুই দলের সামনেই।

    আজ প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট। লিগ পর্বের ১৪ ম্যাচে ১০ জয় নিয়ে শীর্ষস্থানে থেকে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার নবাগত দলটি। দারুণ ছন্দে আছেন দলটির বিদেশি খেলোয়াড় ডেভিড মিলার। এই আসরে লিগ পর্বের ১০ ম্যাচ খেলে রান করেছেন ৩১৩। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট প্রায় ১৪০ এর কৌটায়।

    অন্যদিকে বোলিংয়ে টাইটান্সদের বড় ভরসা আফগান লেগ স্পিনার রশিদ খান। তিনি কবজির মোচড়ে একাই যেকোন সময়য় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ