ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • লালমোহনে রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন

    লালমোহনে রবিদাস জনগোষ্ঠীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১১ দফা দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ করেছে রবিদাস জনগোষ্ঠী। সোমবার  সকালে লালমোহন থানার সামনে এ কর্মসূচিতে বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও বাঁচার তাগিদে জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবী তুলে ধরা হয়। 

    একই সাথে রবিদাস জনগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর লালমোহন উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশে রবিদাস সমাজের শতাধিক নারী-পূরুষ অংশগ্রহণ করেন। 

    সমাবেশে বক্তব্য রাখেন বিআরএফ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্র কমল, লালমোহন উপজেলা কমিটির সভাপতি ধীরেন চন্দ্র রবিদাস, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রবী দাস প্রমূখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ