ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
বরিশালে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ কার্যালয়ের উদ্বোধন

বিএনপি চায় বাংলাদেশে দুর্ভিক্ষপীরিত দেশ হোক: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিএনপি চায় বাংলাদেশে দুর্ভিক্ষপীরিত দেশ হোক: নৌপরিবহন প্রতিমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ২৩ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ড্রেজার বেইজ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে কীর্তনখোলা নদীর তীরবর্তী মেরিন ওয়ার্কসপ মাঠ সংলগ্ন এ কার্যালয়ের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-এমপি।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘নদীকে শাসন করা নয়, সঠিক ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে সরকার ডেল্টাপ্ল্যান করেছে। তারই অংশ হিসেবে নৌপথের নাব্যতা ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে সারাদেশে ১১টি ড্রেজার বেইজ করার কার্যক্রম চলমান রয়েছে। তার মধ্যে আজ বরিশালের ড্রেজার বেইজ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই কার্যালয়ের আওতায় ২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি থাকবে। এখান থেকেই বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা জেলার অভ্যন্তরীন নৌপথ খনন কার্যক্রম তদারকি করা হবে। এতে করে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নৌপথ নৌযান চলাচলের জন্য নিরাপদ থাকবে।

এসময় সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদ এবং বিএনপি দলীয় নেতাদের সমালচনা করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘বিএনপি চায় বাংলাদেশে দুর্ভিক্ষপীরিত দেশ হোক। শ্রীলঙ্কার মত অবস্থা বাংলাদেশের হবে না। কারণ শ্রীলঙ্কার মত অবস্থা বাংলাদেশের নয়। তাই বিএনপি’র ছড়ানো আতঙ্কে জনগণকে কান না দেয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক শহীদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।

এসময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিআইডব্লিউটিএ’র বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহা. মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন