ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মাদকসেবী প্রমানিত হলে ছাত্রললীগ থেকে বহিস্কার: আমু

    মাদকসেবী প্রমানিত হলে ছাত্রললীগ থেকে বহিস্কার: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকসেবী প্রমানিত হলে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদক সেবীরা নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও  রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ। কেউ যদি মাদক সেবী হয় তাকে ছাত্রলীগে স্থান দেয়া হবে না। আর মাদক সেবী প্রমানিত হলে তাকে ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিস্কার করা হবে। 

    সোমবার দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, মায়ানমারসহ আর্ন্তজাতিকভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

    কলেজ অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ