ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • তৃণমূল সংগঠন হলো আওয়ামীগের প্রাণ: এমপি শাওন

    তৃণমূল সংগঠন হলো আওয়ামীগের প্রাণ: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃণমূল সংগঠন হলো আওয়ামীলীগের প্রাণ। আওয়ামীলীগের তৃণমূলের সংগঠন যত শক্তিশালী হবে দল তত বেশি শক্তিশালী হবে। তৃণমূলকে কোন ভাবেই উপেক্ষা করা চলবে না। তৃণমূলের নিবেদিত আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে সবসময় মূল্যায়ন করতে হবে।

    রবিবার (২২ মে) আসরবাদ উপজেলার হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের চরভূতা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    বক্তব্যের পূর্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন । 

    চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মো. আবদুল হান্নানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনসহ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    পরে ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে মো. আবদুল হান্নান মাস্টার কে সভাপতি ও মো. জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ