ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নলছিটিতে জেলেদের বকনা বাছুর বিতরণ 

    নলছিটিতে জেলেদের বকনা বাছুর বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝালকাঠির নলছিটিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ১৫ জন কৃষকের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেন।

    নলছিটি পৌরসভা চত্বরে উপজেলা মৎস্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক (ডিডি) আনিছুর রহমান তালুকদার, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। 

    ঝালকাঠি জেলায় প্রকৃত ও নিবন্ধিত জেলে রয়েছে ছয় হাজার ৮৮৫। এর মধ্যে নলছিটি উপজেলায় এক হাজার ৬৬৯ জন। জেলায় ২০১১ সালে ইলিশের উৎপাদন ছিল ৭৬০ মেট্রিকটন, তা বেড়ে ২০২১ সালে ১২০০ মেট্রিকটন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ