ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

    আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন  উপজেলার দক্ষিণ আইচা থানায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় দক্ষিণ আইচা থানা সদর ইউনিয়ন  চরমানিকা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণ আইচা থানা শাখার উদ্যোগে কেক কাটার ও আলোচনা আয়োজন করা হয়।

    বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণ আইচা থানা শাখার আহ্বায়ক মোঃ ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  কেক কাটেন চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  ও ভোলা জেলা পরিষদের সদস্য  আব্দুল রব মিয়া।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সোহাগ, চরফ্যাশন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি  মোঃ মফিজুল ইসলাম পাটওয়ারী প্রমুখ ।

    অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ আইচা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ  কামাল হাওলাদার।
    এছাড়াও অন্যান্যদের মধ্যে  আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ