ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

    ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধন শেষে আলোচনা সভা এবং জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরী ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী। 

    পরে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.জোহর আলী বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গৃহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য সকলকে  ই-সেবা গ্রহণ সম্পর্কে ভালভাবে জানতে হবে।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ