ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে বাল্যবিয়ে প্রতিরোধে জেমস কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

    ঝালকাঠিতে বাল্যবিয়ে প্রতিরোধে জেমস কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাল্যবিয়ে প্রতিরোধে ঝালকাঠিতে জেমস কার্যক্রম বাস্তবায়নাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

    এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের জেমস কার্যক্রম ও এডোলেসেন্ট কর্নার এবং স্কুলভিত্তিক বল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক সহায়তায় রিসোর্স ডেভলপমেন্ট ফউন্ডেশন (আরডিএফ) ঝালকাঠি জেলার চারটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। ঝালকাঠি জেলার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও জেমস শিক্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

    ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ। স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ। মাল্টিমিডিয়ায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল স্পেশালিস্ট তৌফিকুল করিম। দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন পূজা কর্মকার। এছাড়াও শিক্ষক, সুবিধাভোগী ছাত্রীরা বক্তব্য দেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ