ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • এনসিপির বহরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

     এনসিপির বহরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ
    ছবি ভিডিও থেকে নেওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। তারা সেখানে বিভিন্ন স্লোগানে হামলাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডারদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন।

    বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে অবরোধ শুরু করেন। এছাড়া রাত ৮টা নাগাদ বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি।

    হামলার ঘটনায় দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তি দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছে।  

    দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করতে বুধবার গোপালগঞ্জ জেলায় প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। সমাবেশ শেষ করে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    এর আগে দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে।

    তারও আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

    এত হামলা সত্ত্বেও পৌর পার্কে সমাবেশ করে এনসিপি। এরপর তারা বেরিয়ে যাওয়ার পথে গাড়িবহরে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-ছাত্রলী‌গ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ