ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • প্রতিবাদ জানাই ফিলিস্তিন ও রোজিনার পক্ষে: চঞ্চল

    প্রতিবাদ জানাই ফিলিস্তিন ও রোজিনার পক্ষে: চঞ্চল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের সঙ্কট নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী কেন তার অবস্থান জানাচ্ছেন না। তার মতামত কেন তিনি প্রকাশ করছেন না - এ নিয়েও নেটিজেনদের আলোচনা-সমালোচনা। অবশেষে নিজের অবস্থান তুলে ধরলেন অভিনেতা।

    নিজের ফেসবুক পেজে চঞ্চল চৌধুরী লেখেন, প্রিয় ভাই বোনেরা, সালাম নেবেন। ফিলিস্তিনি সঙ্কটে আমি কেন কোনো পোস্ট এখন পর্যন্ত দেই নাই, এটা নিয়েও অনেক আলোচনা এবং সমালোচনা। এই সঙ্কট যখন তুঙ্গে, তখন আমার পরিচয় পর্ব নিয়ে অনেককেই আমি ব্যস্ত থাকতে দেখেছি। আমিও খুব অস্বস্তিকর সময় পার করেছি বিধায়, এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। আমার পক্ষ বিপক্ষের হিসেব নিয়েও অনেকের সচেতনতা আমাকে মুগ্ধ করেছে।

    এখন বলি, শুধু ফিলিস্তিনি নয়, পৃথিবীর যেকোনো প্রান্তের, যেকোনো ধর্মের মানুষ যদি অন্যায় আক্রমণের স্বীকার হয়, আমি তাদের [আক্রান্তদের] পক্ষে।

    প্রতিবাদ জানাই ফিলিস্তিনির পক্ষে, প্রতিবাদ জানাই রোজিনা ইসলামের পক্ষ হয়ে। আমার এই প্রতিবাদে যদি কোনো মানুষের কল্যাণ হয়, আমি তার বা তাদের পক্ষে। কিন্তু অযথা জ্ঞান বা গালি দিয়ে আমাকে বিব্রত করবেন না। মানুষের জয় হোক।

    এর আগে অপর পোস্টে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চেয়ে চঞ্চল চৌধুরী লেখেন, করোনা’র কারনে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সে অভ্যাসটা চলমান থাক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কন্ঠে আওয়াজ তুলি, ‘রোজিনা ইসলামের মুক্তি চাই’।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ