ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন বুমরাহ

    আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন বুমরাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি আইপিএলের ৬৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা টস জিতে ঋষভ পন্থদের ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে দিল্লি সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে।

    এদিন দারুণ বোলিং করেন মুম্বাইয়ের পেসার জসপ্রীত বুমরাহ। বুমরা চার ওভার বল করে ২৫ রানের বদলে তুলে নেন তিন উইকেট। দিল্লির বিরুদ্ধেই আইপিএলে অনন্য রেকর্ড করে ফেললেন তিনি।

    শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার পর বুমরাহ আইপিএলের দ্বিতীয় বোলার হিসেবে টানা সাত মৌসুমে ১৫-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। বুমরাহ তার কেরিয়ারের ১০ নম্বর আইপিএল খেলছেন।

    ২০১৩ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেন বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। বিচিত্র অ্যাকশন ও পেসের সঙ্গেই বুমরা লাইমলাইটে এসেছিলেন অভিষেক ম্যাচে বিরাট কোহলির উইকেট নিয়ে। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। আজ তিনি দেশের জার্সিতে তিন ফরম্যাটেই অবিচ্ছেদ্য অঙ্গ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ