ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • নতুন বাড়ি কিনলেন গাঙ্গুলী, দাম ৪০ কোটি

    নতুন বাড়ি কিনলেন গাঙ্গুলী, দাম ৪০ কোটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেহালার বীরেন রায় রোডের 'মা মঙ্গলচণ্ডী ভবন'-এ জন্ম সৌরভ গাঙ্গুলীর। জীবনের ৪৮ বছর কেটেছে এই বাড়িতেই। কিন্তু কাজের প্রয়োজনে সেই বাড়ি এখন ছাড়তে হচ্ছে ভারতের সাবেক অধিনায়ককে। এখন কলকাতা শহরের লোয়ার লাওডন স্ট্রিটে নিজাম প্যালেসের একেবারে কাছে একটি দ্বিতল বাড়ি কিনেছেন। ২৩.৬ কাঠা জমির ওপর তৈরি বাড়িটির দাম ৪০ কোটি রুপি।

    এই বাড়িতে সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। সাথে রয়েছে বাঙালির পছন্দের শান্ত নিরিবিলি পরিবেশ। তিনি এই বাড়িটি অনুপমা বাগরি, কেশব দাস বিয়ানি এবং নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে কিনেছেন।

    তবে হঠাৎ করে কেন পুরনো বেহালার বাড়ি ছাড়ছেন সৌরভ? সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, যাতায়াতের সুবিধার জন্য বাড়িবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার জন্য নিত্যদিন বিভিন্ন কাজে তাকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়। তবে বেহালা থেকে এয়ারপোর্ট যাবার জন্য দীর্ঘ ট্রাফিক সমস্যায় ভুগতে হচ্ছিল তাকে। তাই সময় বাঁচানোর জন্য তিনি মধ্য কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, মা নিরুপা গাঙ্গুলী, স্ত্রী ডোনা ও কন্যা সানার নামে নতুন এই বাড়ি কিনেছেন সৌরভ।

    তবে নতুন বাড়ি কিনে ৪৮ বছরের স্মৃতিবিজড়িত বেহালার বাড়িকে ভুলে যাবেন না সৌরভ। শোনা যাচ্ছে, সৌরভ সপ্তাহে তিন দিন বেহালার বাড়ি এবং বাকি দিনগুলো নতুন বাড়িতে থাকার চিন্তা-ভাবনা করছেন। বাড়ি কেনা প্রসঙ্গে বিসিসিআই সভাপতি বলেন, 'নিজের বাড়ি কিনতে পারাটা দারুণ অনুভূতি। এটাই চেয়েছিলাম। তা ছাড়া শহরের মাঝখানে থাকাটার অনেক সুবিধাও আছে। তবে দীর্ঘ ৪৮ বছর যেখানে থেকেছি, সেই ঠিকানা ছেড়ে আসাটা ভীষণ কঠিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ