ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ 

    নলছিটি উপজেলায় তিন পদে শ্রেষ্ঠত্ব অর্জন করল গার্লস স্কুল

    নলছিটি উপজেলায় তিন পদে শ্রেষ্ঠত্ব অর্জন করল গার্লস স্কুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে তিনটি পদেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত  হয়েছেন অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত  হয়েছেন মিলন কান্তি দাস ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি শাখা) নির্বাচিত  হয়েছেন বিন ই আমিন। এরা তিনজনই নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। 

    জলিলুর রহমান আকন্দ ২০০৪ সাল থেকে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সুনামের সঙ্গে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

    শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মিলন কান্তি দাস ২০০০ সাল থেকে ওই প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দৈনিক সংবাদ’র নলছিটি প্রতিনিধি, নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও  তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন। 

    বিন ই আমিন ২০০০ সাল থেকে ওই প্রতিষ্ঠানের কারিগরি শাখায় সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা শিক্ষাবার্তা’র সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন।

    উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজীম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিনসহ নির্বাচক প্যানেল সবদিক বিবেচনা করে তাদের উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। 

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ