ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও  নবায়ন কার্যক্রম উদ্বোধন

     ঝালকাঠিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও  নবায়ন কার্যক্রম উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও  নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিজের সদস্য পদ নবায়ন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    এ সময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম তুলে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু।

     তিনি বলেন, বিএনপি বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এটা তাদের মিথ্যাচার। তারা নিজেরাই তত্ত¡াবধায়ক সরকার বিশ্বাস করে না। জনগণ তাদের পাশে নেই ভেবেই নির্বাচন বাঞ্চাল করার নতুন ষড়যন্ত্র করছে বিএনপি। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, আওয়ামী লীগ তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আবারো ক্ষমতায় আসবে।   

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান ও গোলাম রব্বানী চিনু।  ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ