ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গেমস খেলতে না দেয়ায় গৃহবধুর আত্মহত্যা

    গেমস খেলতে না দেয়ায় গৃহবধুর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে পাবজি মোবাইল গেমস খেলতে না দেয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান শান্তা (২১) আত্মহত্যা করেছে।  শুক্রবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


    নুসরাত জাহান শান্তা উপজেলার সাতুরিয়া মিয়ারহাট সংলগ্ন এলাকায় মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

    পুলিশ ও নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানায়, তিন বছর আগে শান্তার সাথে আমিনের পারিবারিক ভাবে বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো। ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইল গেমস খেলা ও চ্যাটিং গ্রুপে কথা বলা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে ফেলে। শান্তার পরিবার ঘটনা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শান্তার পাকস্থলী ওয়াস করে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ