ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে নিহত ২

    চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতদের একজনের নাম মিন্টু মিয়া (৩৫)। তিনি নগরের পিতাচর ঈশ্বরদিয়া এলাকার হারুন-অর-রশিদের ছেলে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

    ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানগাড়ির চালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় বিদ্যুতের তার ছিড়ে গাড়িটি উল্টে মিন্টু মিয়া তারে জড়িয়ে ছটফট করতে থাকেন। এসময় ভ্যানচালক মিন্টুকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

    ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ