ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • দ্বিতীয় টেস্টে অনিশ্চিত নাঈম হাসান

    দ্বিতীয় টেস্টে অনিশ্চিত নাঈম হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে দ্বিতীয় নাঈম হাসানের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

    ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এক রিপোর্টে এমনটাই জানিয়েছে। শরিফুলের ইনজুরির পর নাঈম হাসানের ইনজুরি বাংলাদেশের জন্য বড় ধাক্কাই।
    হাতের আঙ্গুলে চোট পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত এই অফস্পিনার । ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন নাঈম।

    তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও মানজুর হোসেন চৌধুরি। তিনি বলেন, নাঈমের ডান হাতের মাঝের আঙ্গুলে চিড় ধরা পড়েছে। পুরেপুরি সেরে উঠতে তিন সপ্তাহের মত সময় লাগতে পারে। ’ এছাড়াও আজ আবারও নাঈমের আঙ্গুলের চোট পরীক্ষা করার কথা জানিয়েছেন মানজুর। তিনি বলেন,  শুক্রবার (২০ মে) আবারও আমরা নাঈমের আঙ্গুলের চোট পরীক্ষা করবো। এরপরই তার দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ’

    আগামী সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ