ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত পলাশ

    ঝালকাঠির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত পলাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল পর্যায় ) নির্বাচিত হয়েছেন।  

    তিনি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে ২০০১ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৮ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর ইন্ডেক্স নম্বর- ৫১৪৬৭৬, শিক্ষাগত যোগ্যতা এমএ বিএড, এমএড (প্রথম শ্রেণি), এলএলবি। তাঁর চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম সর্বমহলে প্রশংসিত। 

    তিনি ঝালকাঠি জেলার শিক্ষা অফিসের অধীনে একজন অভিজ্ঞ মাস্টার ট্রেইনার (TQI, CLASTER, LSBE I Creative Bangla)। শিক্ষার মানোন্নয়নে তিনি অসংখ্যবার অভিভাবক সমাবেশ করেছেন, কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন ও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে যথাযথভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম, প্রাত্যহিক সমাবেশ, নিয়মিত গ্রন্থাগারের ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ দৃশ্যমান। 

    তিনি একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি আদি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ঝালকাঠি জেলার সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিদে ঝালকাঠি সদরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি সদরের কমিশনার, সুজন (সুশাসনের জন্য নাগরিক) ঝালকাঠি শহর কমিটির সভাপতি, আহবায়ক বাংলাদেশ যুব আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলাসহ আরও অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ