ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

    ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেড় বছর পর ফিরেছিলেন একাদশে। ফিরেই নিজের জাতও চেনান নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জেতেন তিনি। এমন পারফরম্যান্সের পর ঢাকা টেস্টের একাদশেও তার থাকার কথা ছিল, কিন্তু ইনজুরি ছিটকে দিল স্কোয়াড থেকেই।

    চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান নাঈম। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের ড্রাইভ শট ঠেকাতে গিয়ে আঘাত পেয়েছিলেন, এরপর সেটা নিয়েই পঞ্চম দিনও বোলিং করেছিলেন তিনি। পরে এক্সরেতে ধরা পড়ে, আঙুল ভেঙে গেছে তার।

    শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার বল করেও অবশ্য উইকেটের দেখা পাননি।

    নাঈমই প্রথম নন, এর আগে ওই টেস্ট চলাকালীন চোট পান পেসার শরিফুল ইসলাম। ঢাকা টেস্ট তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে পাওয়া নিয়ে সংশয় আছে।

    একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ