ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • প্রথমবারের মতো পুরুষ বিশ্বকাপে নারী রেফারি

    প্রথমবারের মতো পুরুষ বিশ্বকাপে নারী রেফারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২১ নভেম্বর কাতারে নামবে এবারের বিশ্বকাপের পর্দা। যেখানে ছেলেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি। বৃহস্পতিবার (১৯ মে) ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

    ফিফার প্রকাশিত তালিকায় তিন জন করে নারী রেফারি ও সহকারী নারী রেফারির নাম রয়েছে। তিনজন রেফারি হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। এছাড়া সহকারী রেফারি হিসেবে রয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক‍্যাথরিন নেসবিট।
    কাতার বিশ্বকাপকে সামনে রেখে সব মিলিয়ে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।

    আগামী ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। যেটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ