ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • আমার ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন নই: মুমিনুল

    আমার ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন নই: মুমিনুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এর আগে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ আর নিউজিল্যান্ডের মাটিতে দুই সিরিজ মিলিয়ে ফিফটিই ছিল মোটে একটি। সেই ব্যর্থতার বৃত্ত ছেড়ে এবারও বেরিয়ে আসতে পারেননি টাইগারদের টেস্ট দলপতি, চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যেখানে রান উঠেছে বেশ, সেখানে তিনি রান করতে পেরেছেন মোটে ২। তবে এতকিছুর পরেও নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা নেই বলেই জানালেন মুমিনুল।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে আমি অতো উদ্বিগ্ন নই, চিন্তিতও নই।’ 

    একই ধরনের প্রশ্ন অবশ্য তার দিকে ধেয়ে গিয়েছিল সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না ব্যাড প্যাচের (খারাপ সময়) মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্‌।’

    নিজে খেললে জয়ের সম্ভাবনা বাড়বে, তা বিশ্বাস করেন না, এমনটাও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ