ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পুরুষ বিশ্বকাপে নারী রেফারি

    পুরুষ বিশ্বকাপে নারী রেফারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি। আগামী ২১ নভেম্বর কাতারে নামবে এবারের বিশ্বকাপের পর্দা।

    যেটিকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ মে) ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
    ফিফার প্রকাশিত তালিকায় তিন জন করে নারী রেফারি ও সহকারী নারী রেফারির নাম রয়েছে। তিনজন রেফারি হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপা, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। এছাড়া সহকারী রেফারি হিসেবে রয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক‍্যাথরিন নেসবিট।

    কাতার বিশ্বকাপকে সামনে রেখে সব মিলিয়ে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।

    আগামী ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। যেটি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ