ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ওই জেমস! ঈদের গান কই?- নোবেল

    ওই জেমস! ঈদের গান কই?- নোবেল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে আপত্তিকর পোস্টের ঘটনায় এবার নগরবাউল জেমসের কাছে ক্ষমা চেয়েছেন আলোচিত গায়ক নোবেল।  মঙ্গলবার রাত ৮টায় আবেগঘন পোস্ট দিয়ে জেমসকে ‘গুরু’ বলে সম্বোধন করেন তিনি।

    ফেসবুকে আপত্তিকর পোস্টের ঘটনায় এবার নগরবাউল জেমসের কাছে ক্ষমা চেয়েছেন আলোচিত গায়ক নোবেল।  মঙ্গলবার রাত ৮টায় আবেগঘন পোস্ট দিয়ে জেমসকে ‘গুরু’ বলে সম্বোধন করেন তিনি।

    ফেসবুক পোস্টে নোবেল লেখেন— ‘জেমস ভাই। আমার তো মায়ের পেটের বড়ভাই নাই। যদি থাকত, আমি তাকে আপনার মতো করেই ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। জেনে না জেনে, বুঝে না বুঝে, রাগ অভিমানে, অনেক অন্যায় করে ফেলেছি। গুরু!! যে ভুল আমি করেছি, সে ভুলের ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। তবুও, যদি নিজের ছোট ভাই এবং আপনার সবচেয়ে বড় ভক্ত মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।’

    ঈদের আগের দিন মাঈনুল আহসান নোবেলের ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেখা যায়,  যা নিয়ে তোলপাড় শুরু হয়। ব্যান্ডশিল্পী জেমসকে উদ্দেশ্য করে নোবেল লেখেন— ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছে গা।

    এতেও থেমে থাকেননি নোবেল। সেদিন ৯ ঘণ্টায় নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৭টি পোস্ট দিয়েছেন। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য!

    নোবেলের এমন আচরণে বিক্ষুব্ধ আর বিব্রত হলো পুরো মিডিয়া। এক সাংবাদিককেও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে।

    সাংবাদিক কাছির নোবেলের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।  

    এর পর ১৭ মে বিতর্কিত পোস্টগুলো মুছে ফেলেন নোবেল। এর আগে তিনি দাবি করেন তার পেজ হ্যাক হয়েছে!

    পরে জেমসের উদ্দেশে নোবেল বলেন, ‘এমন ভুল আর হবে না।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ