ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন

    ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানিকর মামলা দায়েরের  প্রতিবাদে ভোলার দৌলতখানে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার  (১৯ মে) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে দৌলতখান পৌর শহরের টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দৌলতখান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত  প্রতিবাদ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন,  বস্তুনিষ্ঠ  সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকতার জন্য হুমকি। এধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে।  সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। 

    এসময় দৈনিক যুগান্তর প্রতিনিধি শ.ম ফারুক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. মিজানুর রহমান , দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির আলম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান শরীফ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেবসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ