ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • সারাদিন ব্যাট করতে চায় শ্রীলঙ্কা

    সারাদিন ব্যাট করতে চায় শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। বুধবার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে দিন শেষ করেছে সফরকারীরা। বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আবার ব্যাটিংয়ে নামবেন তারা। বাংলাদেশের সামনে বড় লক্ষ্য না দিতে পারলে তাদের কালকের পুরো দিন কাটাতে হবে।

    এই ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কান পেসার রাজিথা। চতুর্থ দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ আজ ও গতকাল খুব ভালো খেলেছে। আমাদের ভালো সুযোগ আছে কাল সারাদিন খেলার।’

    ‘ব্যাটারদের জন্য উইকেট খুব ভালো ছিল। চতুর্থ দিনে এসে এখন কিছুটা টার্ন দেখা যাচ্ছে। আমার মনে হয় কালও ভালো টার্ন থাকবে। আমাদের ব্যাটাররা খুব ভালো। আমার মনে হয় আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারবো।’
    এই টেস্টে অবশ্য খেলারই কথা ছিল না রাজিথার, শুরুতে ছিলেন না একাদশেও। বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত পান ব্যাটিংয়ের সময়। এরপর তার কনকাশন সাব হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই বাজিমাত করেছেন রাজিথা। নিয়েছেন চার উইকেট।  

    তার এমন বোলিংয়ের রহস্য কী? রাজিথা বলেছেন, ‘আমি নিজেও এই সুযোগ পেয়ে চমকে গেছি। এটা ব্যাটিং উইকেট ছিল। আমি শুধু স্বাভাবিক লাইন ও লেন্থ ধরে রেখেছি আর এটা কাজ করেছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ