ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ৪২ বছরের অপেক্ষা ঘুচলো ফ্রাঙ্কফুর্টের

    ৪২ বছরের অপেক্ষা ঘুচলো ফ্রাঙ্কফুর্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ঘুচলো ৪২ বছরের আক্ষেপ। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বুধবার রাতে সেভিয়ার রেমন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে টাইব্রেকারে রেঞ্জার্সকে হারিয়ে শিরোপা জেতে জার্মান ক্লাবটি।

    ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে রেঞ্জার্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা হাতে তোলে ফ্রাঙ্কফুর্ট।

    ফাইনালের প্রথমার্ধ্বে আক্রমণ-প্রতিয়াক্রমণেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই খেলার ধার বাড়িয়ে দেয় ফ্রাঙ্কফুর্ট।

    খেলার ধারার বিপরীতে ৫৭ মিনিটে ম্যাচের প্রথম গোলটি খেয়ে বসে ফ্রাঙ্কফুর্টই। রেঞ্জার্সের হয়ে গোল করে দলকে এগিয়ে নেন জোয়ে আরিবো। বলের পেছনে ছুটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডার তুতো মাটিতে পড়ে গেলে তার সঙ্গে থাকা আরিবো বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে রেঞ্জার্সের জালে বল জড়ান।

    ১২ মিনিট পর মাউরির গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। বাঁ-দিক থেকে ফিলিপ কোস্তিচের পাসে ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের খেলোয়াড় বাধা দেওয়ার আগেই পা বাড়িয়ে বল জালে ঠেলেন কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল ক্রতে ব্যর্থ দুই দলই।

    ফ্রাঙ্কফুর্টের প্রথম ৪টি শটই রেঞ্জার্সের জাল খুঁজে নেয়। অন্যদিকে রেঞ্জার্সের অ্যারন রামসির নেওয়া রেঞ্জার্সের চতুর্থ শট আটকে দেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কেভিন ট্রাপ।

    ফ্রাঙ্কফুর্টের হয়ে পঞ্চম শট থেকে গোল করতে পারলেই চ্যাম্পিয়ন। মাউরির নেয়া পঞ্চম শটটি জালে জড়াতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে ফ্রাঙ্কফুর্টের ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা।

    ৪২ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট। সবশেষ ১৯৮০ সালে আরেক জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতেছিল তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ