ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাজাপুরে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ

    রাজাপুরে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের বাগড়ি ব্র্যাক অফিস এলাকার শ্বশুর হাবিব গাজি ও তার বড় ছেলে ভাসুর আরিফ গাজির বিরুদ্ধে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী আলিমা জামান মৌমিতা (বাণী) কে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

    মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হাবিব গাজীর ভবনে এ ঘটনা ঘটে। বাণী হাবিব গাজীর ছোট ছেলে আসিফ গাজীর স্ত্রী। বাণীর পিতা রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে এবং স্বজনরা রাতে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।

    জানা গেছে, ২ বছর আগে উপজেলার বাগড়ি ব্রাক অফিস এলাকার শ্বশুর হাবিব গাজির ছোট ছেলে আসিফ গাজীর সাথে বাণীর পিতা রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের মেয়ে আলিমা জামান মৌমিতা (বাণী) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর ছেলের পরিবার তা মেনে নেয়নি এ নিয়ে দীর্ঘদিন বৈরিতার পর দুই পরিবারের মধ্যে সু সম্পর্কক হলেও ভরন পোষণসহ সকল সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দিয়ে মেয়ের পরিবারের কাছেই বাণীকে দীর্ঘদিন রাখলেও ছেলের পরিবার বাণীকে ঘরে তোলেনি।

    অন্তঃসত্ত্বা গৃহবধূ আলিমা জামান মৌমিতা (বাণী) অভিযোগ করে জানান, বর্তমানে বাণীর স্বামী আসিফ ঢাকায় রয়েছেন এবং বাণীর ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও শ্বশর বাড়ির লোকজন কোন খোঁজ খবর না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা রাতে আসিফ গাজীর ঘরে গেলে শ্বশুর হাবিব গাজি ও তার বড় ছেলে ভাশুর আরিফ গাজি তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। পারিবারিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খোঁজখবর নেয়া বা ভরণপোষণের কোন প্রতিশ্রুতি তারা রাখেননি।

    নিরুপায় হয়ে স্বামীর বাড়ি থাকার জন্য গেলে তারা অমানুষিক নির্যাতন করেছে। বাণীর পিতা রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের সহায়তা তার মেয়েকে উদ্ধার চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসলে আবার অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা গ্রহণ বা নির্যাতনকারীদের কাউকে আটক করেনি।

    অভিযোগের বিষয়ে অভিযুক্ত শ্বশুর হাবিব গাজি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে আসিফ গাজির মাধ্যমে বাণীর খোঁজখবর ও যখন যেটা প্রয়োজন তা মিটানো হচ্ছে। বর্তমানে আসিফ গাজি ঢাকায় রয়েছে, কিন্তু স্থানীয় একটি কুচক্রি মহলের ইন্ধনে হঠাৎ বাণী বাড়িতে আসলে তাকে তার বাবার বাড়িতে চলে যেতে বলা হয়েছে। কারণ তার বর্তমান পরিস্থিতিতে বাবার বাড়ি থাকাই ভাল। তাকে কেহ নির্যাতন করেনি।

    রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নির্যাতনের অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ওসি আরও জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলে আসলে সেসব বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ