ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • তজুমদ্দিনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    তজুমদ্দিনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে  বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায়  আওয়ামীলীগ সভাপতি  ফকরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সহ সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শহীদুল্ল্যাহ কিরণ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ঈসতিয়াক হাসান,  কৃষকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজান উদ্দিন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন।  

    সেই থেকে দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে দলটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ